News Flash

  • Home
  • দিনের খবর
  • নরেন্দ্রপুরের ঘটনায় ফের প্রশ্ন হাইকোর্টের
Image

নরেন্দ্রপুরের ঘটনায় ফের প্রশ্ন হাইকোর্টের

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): নরেন্দ্রপুর মামলায় বিচারপতির প্রশ্নের মুখে পড়ল রাজ্য। প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন বলে প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সব অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারবে বলে মন্তব্য করেন বিচারপতি।

নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবের ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আদালতে রাজ্য সরকারের আইনজীবীর সওয়াল, প্রধান শিক্ষক ছাড়া এফআইআর-এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? রাজ্য সরকার জানায়, তিনি আগাম জামিনের আবেদন করেছেন। আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায়না? প্রশ্ন করেন বিচারপতি।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্রধান শিক্ষককে ৩০ জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে। আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে বলে মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মাধ্যমিকের পর নরেন্দ্রপুর স্কুলের মামলায় ফের শুনানি হবে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top