News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধীর ঘরে বিজেপির থাবা, লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান অব্যাহত
Image

বিরোধীর ঘরে বিজেপির থাবা, লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগেই রাজ্যজুড়ে দলত্যাগ ও বিজেপিতে যোগদানের হিড়িক অব্যাহত রয়েছে। রবিবার সন্ধ্যায় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের রামঠাকুর সংঘ এলাকায় বিজেপির উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী রতন লাল নাথ। এদিনের এই যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ৮৫ পরিবারের ২৮৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করেছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অতিথিরা।

এদিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেছেন। তিনি বলেন আগে মিছিল, মিটিং এ না গেলে সরকারী সুযোগ সুবিধা পাওয়া যায়না। তবে বর্তমানে বিজেপি সরকারের আমলে সরকার জনগণের দুয়ারে যাচ্ছে তাদের সরকারী সুবিধা দিতে। তিনি আরো বলেন, সাধারণ মানুষ বুঝতে পারছে তাই আগামী লোকসভা আসনে বিজেপির জয় নিশ্চিত বলেও এদিনের যোগদান সভায় দাবী করেছেন প্রদেশ সভাপতি।

এদিকে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক দিকগুলি তুলে ধরেছেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, আরও উন্নয়নের লক্ষ্যে আগামী লোকসভা নির্বাচনে ভোটের বাক্সে যেন শুধু পদ্মফুল থাকে। এদিনের যোগদান সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top