News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে উদ্বোধন হল টেলি মেডিসিন সেন্টারের
Image

কৈলাসহরে উদ্বোধন হল টেলি মেডিসিন সেন্টারের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ ফেব্রুয়ারি: রবিবার সকালে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে অবস্থিত সুপ্রাচীন বিশ্বজিৎ ফার্মেসী কমপ্লেক্স সন্নিহিত স্থানে টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন হয়েছে। এই আধুনিক টেলি মেডিসিন সেন্টারের সূচনা করেন এই সেন্টারের সমন্বয়কারী রাহুল দাস।

উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দাস জানান যে, আধুনিক ব্যস্ততার যুগে অসুস্থ রোগী তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সুস্থ হতে চান। এক্ষেত্রে টেলি মেডিসিন খুবই সহায়ক। সংশ্লিষ্ট ডাক্তারবাবু বহুদূর থেকে রোগীর সাথে বড় এলইডি স্ক্রিনে কথাবার্তা বলে প্রেসক্রিপশন দিচ্ছেন।

রাহুল বাবু আরও বলেন যে, এই টেলি মেডিসিন সেন্টারে সব বিভাগের ডাক্তারবাবুরা নিয়মিত পরিষেবা দেবেন। আজ এই বেসরকারী সেন্টারে প্রায় ৩৫ জন রোগী মানসিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ বাপ্পাদিত্য রায়কে দেখান।

উল্লেখ্য, আজ থেকে প্রায় দু’দশক আগে ২০০২ সালে, ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডাঃ এ পি জে আব্দুল কালাম ত্রিপুরায় এসে টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন করেছিলেন। ‌ঘটনাচক্রে সেইদিনই কৈলাসহরস্থিত রাজীব গান্ধী মেমোরিয়্যাল জেলা হাসপাতালে টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন হয়।

সময়ের কালস্রোতে সেই সরকারি টেলি মেডিসিন সেন্টারের যবনিকাপাত ঘটে। আজ অবশ্য ঊনকোটি জেলাসদর কৈলাসহরে যেমন এই টেলি মেডিসিন সেন্টারের উদ্বোধন হয়েছে, তেমনি গুয়াহাটিতে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মারফৎ ঊনকোটি-উত্তর ত্রিপুরা জেলা সন্নিহিত আসামের করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস করেছেন। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত ঊনকোটি- উত্তর জেলা লাগোয়া করিমগঞ্জের এই স্থানে মেডিকেল কলেজের শিলান্যাস– জেলাবাসীকে উৎফুল্ল করেছে।  

যাইহোক, এই এলাকার মানুষের দাবি, শুধু বেসরকারী উদ্যোগে নয়, রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগেও পুনরায় কৈলাসহর হাসপাতালে সরকারি টেলি মেডিসিন সেন্টার চালু হউক– এতে মেডিকেল কলেজহীন এই এলাকার স্বাস্থ্য পরিষেবার কিছুটা উন্নতি হবে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top