News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগদান অব্যাহত
Image

লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগদান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৪ ফেব্রুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি দেশে ৩৫০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছে। কারণ বিরোধী দলগুলোর জোট কোনো কাজে আসবেনা। কারণ যারাই জোটের পক্ষে সোয়াল করছে তারা নিজেরাই বলতে পারছেনা তাদের প্রধানমন্ত্রী কে হবেন। কিন্তু আমরা বলতে পারি আমাদের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। বক্তা প্রাক্তন মন্ত্রী তথা কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব।

আজ বিকালে কমলপুর ৪৫ নং কেন্দ্রের ৫ নং বুথ তথা সংখ্যালঘু মুসলিম অধ্যায়ুষিত গঙ্গানগর গ্রামে আট পরিবারের ৩২ ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়েছে। ঐ সভায় যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক আইনজীবী কেশব ভৌমিক, দূর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, প্রভারি উত্তম অধিকারী, কমলপুর মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা।

 নিজের বক্তব্যে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়না এই কথাটা ভুল। কারণ ২০১৮ সালে এই পাঁচ নং বুথে দলীয় প্রার্থী হিসাবে দুই শতাধিক ভোটে পিছিয়েছিলাম। কিন্তু ২০২৩ ‘র বিধানসভা নির্বাচনে এই পাঁচ নং বুথে দলের প্রার্থী হিসাবে আমি শতাধিক ভোট বেশি পেয়েছি। তাই মুসলিমরা বিজেপি কে পছন্দ করেনা এই কথাটি ভুল।

তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩৫০ টি আসন পাবে। কারণ মোদী হায় তো মুমকিন হায়। তিনি যারা দলে এসেছেন তাদেরকে বলেন সময় নস্ট না করে কাজে লেগে পড়ুন। যারা এখনো সি পি এম -এ আছেন তাদেরকে বলবো আসুন বিজেপি’র হাতকে শক্তিশালী করুন। কারণ বিজেপি ‘র একটাই মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কারণ বিজেপি কোনো রাজনৈতিক রং দেখে বা কোন জাতি কে এটা দেখে কাউকে সুবিধাদি দেয়না।

বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। শ্রী দেব আহ্বান জানান আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে এই কেন্দ্র থেকে যাতে সবচাইতে বেশি ভোটের ব্যবধানে এগিয়ে দেওয়া যায় সেই শপথ নিতে হবে।এদিকে আজ অন্য একটি সভায় নোয়াগাও গ্রামে সোল পরিবারের ছেচলিসজন ভোটার বিজেপি দলে সামিল হয়। সেখানেও মনোজ কান্তি দেব দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top