News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন, কোনও হতাহতের ঘটনা ঘটেনি
Image

হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন, কোনও হতাহতের ঘটনা ঘটেনি

হাওড়া, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : হাওড়া জেলার ডোমজুড়ে আগুন লাগল একটি থার্মোকল কারখানায়। শনিবার সকাল দশটা নাগাদ কারখানার গোডাউনে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনের জমানো থার্মোকল। আগুনের তীব্রতা এতটাই ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে। কর্মচারীরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত দেয়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। কারখানার কর্মীরা এবং দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভায়। কি কারণে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top