হাওড়া, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : হাওড়া জেলার ডোমজুড়ে আগুন লাগল একটি থার্মোকল কারখানায়। শনিবার সকাল দশটা নাগাদ কারখানার গোডাউনে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনের জমানো থার্মোকল। আগুনের তীব্রতা এতটাই ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে। কর্মচারীরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে হাত দেয়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। কারখানার কর্মীরা এবং দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভায়। কি কারণে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন, কোনও হতাহতের ঘটনা ঘটেনি
Releated Posts
সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…
মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…
সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…
মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…


















