News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি :‌ ঋদ্ধিমানের অর্ধশতক সত্বেও ব্যাটিং ব্যর্থতার দায়ে ব্যাকফুটে ত্রিপুরা
Image

রঞ্জি :‌ ঋদ্ধিমানের অর্ধশতক সত্বেও ব্যাটিং ব্যর্থতার দায়ে ব্যাকফুটে ত্রিপুরা

ত্রিপুরা-‌১৪৬

গুজরাট-‌১২৭/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি।। প্রথম দিনেই যেনও পরাজয়ের কবর খুড়ে নিলো ত্রিপুরা। শুধুমাত্র ব্যাটিং ব্যর্থতার কারণে। গুজরাটের বিরুদ্ধে রণজি ট্রফি ক্রিকেটে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘‌বি’ মাঠে  ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা ছাড়া কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ফলস্বরূপ ত্রিপুরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। জবাবে প্রথমে দিনের শেষে স্বাগতিক গুজরাট ৪ উইকেট হারিয়ে ১২৭ রান করে। স্বাগতিক দল পিছিয়ে ১৯ রানে। ঋদ্ধিমান ৫৯ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লাল মাটির উইকেটে শুরু থেকেই নড়বড়ে ছিলো ত্রিপুরার ইনিংস। শেষ দিকে ঋদ্ধিমানের সঙ্গে শঙ্কর পাল যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ১০০ রানের গন্ডি পার হতোনা। অষ্টম উইকেটে ওই দুই ব্যাটসম্যান ৬৮ বল খেলে ৪৩ রান যোগ করেন। ঋদ্ধিমান ৬২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং শঙ্কর ৪২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। এছাড়া রাজ্যদলের পক্ষে  ওপেনার বিশাল ঘোষ ৪২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিক্রম কুমার দাস ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ত্রিপুরা ৪৭.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান করে। গুজরাটের পক্ষে এস এ দেশাই ৪৩ রানে এবং এন নাগাওল্লা ৪৭ রানে ৪ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রথমে দিনের শেষে গুজরাট ৩৯.‌২ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান করে। ‌ দলের পক্ষে সিতীজ প্যাটেল ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া দলের পক্ষে শুনপ্রীত বাগ্গা ১০৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪২, পি কে পাঞ্চল ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং এস এ দেশাই ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ত্রিপুরার পক্ষে পারভেজ সুলতান ৩৬ রানে ২ টি উইকেট দখল করেন। ত্রিপুরা এখন এগিয়ে ১৯ রানে। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় দিন সকালে বল হাতে জ্বলে উঠতে হবে ত্রিপুরাকে। নতুবা পরাজয়ের গ্লানি নিয়েই ওই রাজ্য ছাড়তে হবে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top