আগরতলা, ২ ফেব্রুয়ারি: পাচারকালে ২২০ কেজি শুকনো গাঁজা সহ ৪৮,২৫,৫০০ টাকার কাপড় উদ্ধার করতে সক্ষম হয়েছে। শুকনো গাঁজা বাজার মূল্য আনুমানিক ৩৩ লক্ষ টাকা হবে। সাথে একজনকে আটক করেছে। আজ বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে।
বিএসএফ তরফে এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সিধাই থানাধীন জালাইবাড়ি এলাকায় একটি বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। সেই খবরের ভিত্তিতে বিএসএফ ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে ২২০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৩৩ লক্ষ টাকা হবে।
বিবৃতিতে আরও জানিয়েছে, গতকাল দক্ষিণ ত্রিপুরার এনএইচ ৮ কালাচেরার কাছে বর্ডার আউট পোস্ট কারামটিল্লা এলাকায় এরকম আরেকটি অভিযানে চালানো হয়েছিল। ওই অভিযানে পাচারকালে ৪৮,২৫,৫০০ টাকার পোশাক বাজেয়াপ্ত করেন। সাথে একজনকে আটক করা হয়েছে।



















