মালিগাঁও, ০২ ফেব্রুয়ারি : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে, ট্রেন নং. ০৭০৪৭ / ০৭০৪৬ (ডিব্রুগড় – সেকেন্দ্রাবাদ – ডিব্রুগড়) স্পেশাল ও ট্রেন নং. ০৭০২৯ / ০৭০৩০ (আগরতলা – সেকেন্দ্রাবাদ – আগরতলা) স্পেশাল-এর পরিষেবা মার্চ, ২০২৪ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান দিন, সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে চলাচল করবে।
সেই অনুযায়ী, ডিব্রুগড় থেকে প্রত্যেক বৃহস্পতিবারে চলাচল করা ট্রেন নং. ০৭০৪৭ (ডিব্রুগড় – সেকেন্দ্রাবাদ) স্পেশাল-এর পরিষেবা ০৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ফেরৎ যাত্রার সময়; সেকেন্দ্রাবাদ থেকে প্রত্যেক সোমবারে চলাচল করা ট্রেন নং. ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ – ডিব্রুগড়) স্পেশাল-এর পরিষেবা ০৫ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
একইভাবে, আগরতলা থেকে প্রত্যেক শুক্রবারে চলাচল করা ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা – সেকেন্দ্রাবাদ) স্পেশাল-এর পরিষেবা ০৯ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ফেরৎ যাত্রার সময়; সেকেন্দ্রাবাদ থেকে প্রত্যেক সোমবারে চলাচল করা ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ – আগরতলা) স্পেশাল-এর পরিষেবা ০৫ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
তদুপরি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রঙিয়া ও লামডিং ডিভিশনের চাংসারি এবং আগিয়াঠুরি স্টেশনগুলিতে পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ করার পরিপ্রেক্ষিতে পোস্ট-নন ইন্টারলকিং যানজটের ফলে কয়েকটি ট্রেনেরে পথ পরিবর্তন করা হয়েছে।
সেই অনুযায়ী ০৩, ০৫, ০৬ এবং ০৭ ফেব্রুয়ারী রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লী – ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস এবং ০৩ থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৪ (নিউ দিল্লী – ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেসকে নিউ বঙাইগাঁও – গোয়ালপাড়া টাউন – কামাখ্যা সেকশন দিয়ে পথ পরিবর্তন করা হয়েছে।
০৩, ০৪, ০৬ এবং ০৭ ফেব্রুয়ারী রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৩ (ডিব্রুগড় – নিউ দিল্লী) রাজধানী এক্সপ্রেস এবং ০৩ থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৩ (ডিব্রুগড় – নিউ দিল্লী) রাজধানী এক্সপ্রেস এবং ০৪ ফেব্রুয়ারি রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা – রানী কমলাপতি) স্পেশালটিকে কামাখ্যা – গোয়ালপাড়া টাউন – নিউ বঙাইগাঁও সেকশন দিয়ে পথ পরিবর্তন করা হয়েছে।



















