News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • স্পেশাল ট্রেনের চলাচলের সময়সীমা বৃদ্ধি, উন্নয়ন কাজের জন্য কয়েকটি ট্রেনের পথ পরিবর্তন
Image

স্পেশাল ট্রেনের চলাচলের সময়সীমা বৃদ্ধি, উন্নয়ন কাজের জন্য কয়েকটি ট্রেনের পথ পরিবর্তন

মালিগাঁও, ০২ ফেব্রুয়ারি : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে, ট্রেন নং. ০৭০৪৭ / ০৭০৪৬ (ডিব্রুগড় – সেকেন্দ্রাবাদ – ডিব্রুগড়) স্পেশাল ও ট্রেন নং. ০৭০২৯ / ০৭০৩০ (আগরতলা – সেকেন্দ্রাবাদ – আগরতলা) স্পেশাল-এর পরিষেবা মার্চ, ২০২৪ পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান দিন, সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে চলাচল করবে।

সেই অনুযায়ী, ডিব্রুগড় থেকে প্রত্যেক বৃহস্পতিবারে চলাচল করা ট্রেন নং. ০৭০৪৭ (ডিব্রুগড় – সেকেন্দ্রাবাদ) স্পেশাল-এর পরিষেবা ০৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ফেরৎ যাত্রার সময়; সেকেন্দ্রাবাদ থেকে প্রত্যেক সোমবারে চলাচল করা ট্রেন নং. ০৭০৪৬ (সেকেন্দ্রাবাদ – ডিব্রুগড়) স্পেশাল-এর পরিষেবা ০৫ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

একইভাবে, আগরতলা থেকে প্রত্যেক শুক্রবারে চলাচল করা ট্রেন নং. ০৭০২৯ (আগরতলা – সেকেন্দ্রাবাদ) স্পেশাল-এর পরিষেবা ০৯ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ফেরৎ যাত্রার সময়; সেকেন্দ্রাবাদ থেকে প্রত্যেক সোমবারে চলাচল করা ট্রেন নং. ০৭০৩০ (সেকেন্দ্রাবাদ – আগরতলা) স্পেশাল-এর পরিষেবা ০৫ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তদুপরি, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রঙিয়া ও লামডিং ডিভিশনের চাংসারি এবং আগিয়াঠুরি স্টেশনগুলিতে পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজ করার পরিপ্রেক্ষিতে পোস্ট-নন ইন্টারলকিং যানজটের ফলে কয়েকটি ট্রেনেরে পথ পরিবর্তন করা হয়েছে।

সেই অনুযায়ী ০৩, ০৫, ০৬ এবং ০৭ ফেব্রুয়ারী রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লী – ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস এবং ০৩ থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৪ (নিউ দিল্লী – ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেসকে নিউ বঙাইগাঁও – গোয়ালপাড়া টাউন – কামাখ্যা সেকশন দিয়ে পথ পরিবর্তন করা হয়েছে। 

০৩, ০৪, ০৬ এবং ০৭ ফেব্রুয়ারী রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৩ (ডিব্রুগড় – নিউ দিল্লী) রাজধানী এক্সপ্রেস এবং ০৩ থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৩ (ডিব্রুগড় – নিউ দিল্লী) রাজধানী এক্সপ্রেস এবং ০৪ ফেব্রুয়ারি রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা – রানী কমলাপতি) স্পেশালটিকে  কামাখ্যা  – গোয়ালপাড়া টাউন – নিউ বঙাইগাঁও সেকশন দিয়ে পথ পরিবর্তন করা হয়েছে।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top