News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোমান হরফে পরীক্ষা দিলে ব্যবস্থা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নির্দেশের কড়া সমালোচনা বিরোধী দলনেতার
Image

রোমান হরফে পরীক্ষা দিলে ব্যবস্থা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নির্দেশের কড়া সমালোচনা বিরোধী দলনেতার

আগরতলা, ২ ফেব্রুয়ারি : রোমান হরফে পরীক্ষা দেওয়া হলে ওই সেন্টারের ভেনু সুপারভাইজারদের বিরুদ্ধে এফআইআর করার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডা ধনঞ্জয় গণ চৌধুরীর এক নির্দেশকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। ওই বিতর্ককে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা পর্ষদ সভাপতিকে তির্যক ভাষায় আক্রমণ শানিয়েছেন।

এদিন তিনি বলেন, সিবিএসসির গাইডলাইন অনুযায়ী ত্রিপুরায় ককবরক দ্বিতীয় সরকারি ভাষা এবং টিবিএসসিতে এই বিষয়কে নিয়ে লেখাপড়া করতে হবে। তাহলে কিভাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এই নির্দেশ দিয়েছেন।

এদিন তিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে প্রশ্ন করেন কোনো ধারা অনুযায়ী সেন্টারের ভেনু সুপারভাইজারদের বিরুদ্ধে এফআইআর করা হবে। ১৩৭ ভাষার রোমান হরফ ব্যবহার করে লেখা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হল, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও স্প্যানিশ সহ একাধিক ভাষা রোমান হরফ ব্যবহার করে লেখা হয়ে থাকে বলে দাবি করেন তিনি।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top