News Flash

  • Home
  • দেশ
  • ফের আবহাওয়া বদলের পূর্বাভাস কাশ্মীরে, ৮টি জেলায় থাকছে তুষারধসের সতর্কতা
Image

ফের আবহাওয়া বদলের পূর্বাভাস কাশ্মীরে, ৮টি জেলায় থাকছে তুষারধসের সতর্কতা

শ্রীনগর, ২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের আবহাওয়া বদলের সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আগামী ৫-১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও শুষ্ক হয়ে উঠবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে তার আগে জম্মু অঞ্চলের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৩-৪ ফেব্রুয়ারি সময়ের মধ্যে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। শুক্রবারই নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি অঞ্চলে। পীরপাঞ্জল পর্বতমালার উচ্চতর অঞ্চলে তুষারপাত হয় এদিন সকালে; পর্যটক এবং স্থানীয়রা তুষারপাত উপভোগ করেন।

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় এখনও তুষারধসের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জম্মু ও কাশ্মীরের আটটি জেলায় মাঝারি পর্যায়ের তুষারধসের সতর্কতা জারি করেছে। বান্দিপোরা, বারামুল্লা, গান্দেরবাল, কুপওয়ারা, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ এবং রামবান জেলায় তুষারধসের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের তুষারধস প্রবণ স্থানে যেতে বারণ করা হয়েছে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top