News Flash

  • Home
  • দিনের খবর
  • ফেব্রুয়ারিতে স্বাভাবিকই বৃষ্টি হবে উত্তর ভারতে, ধীরে ধীরে কমবে ঠান্ডা : আইএমডি
Image

ফেব্রুয়ারিতে স্বাভাবিকই বৃষ্টি হবে উত্তর ভারতে, ধীরে ধীরে কমবে ঠান্ডা : আইএমডি

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): ডিসেম্বর ও জানুয়ারি, ২০২৩ সালের এই দুই মাস শুষ্কই কেটেছে উত্তর ভারতে। ফেব্রুয়ারিতেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে উত্তর ভারতে স্বাভাবিক অথবা তার থেকে বেশি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই রাজ্যগুলিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে ফেব্রুয়ারি মাসে৷

ফেব্রুয়ারি মাসেই মধ্য ও উত্তর ভারতের কিছু অংশে স্বাভাবিকের উপরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে শীতের দাপটও আগামী কিছু দিনে ধীরে ধীরে কমবে। শুক্রবারই নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ি অঞ্চলে, তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও। সর্বত্রই বরফের চাদরে ঢাকা পড়েছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top