News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বিঘ্নেই শুরু মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের সহায়তায় বাস ও মেট্রো পরিষেবা
Image

নির্বিঘ্নেই শুরু মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের সহায়তায় বাস ও মেট্রো পরিষেবা

কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি.স.): নির্বিঘ্নেই শুরু হয়ে গেল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে পরীক্ষা, চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশ করতে শুরু করেন, প্রশ্নপত্র বিতরণ শুরু হয় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ঘড়ির কাঁটা সকাল ১০টায় পৌঁছতেই শুরু হয় এ বছরের মাধ্যমিক পরীক্ষা। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।

অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি বাস চলে। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। অন্যান্য দিন নির্দিষ্ট বাসস্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। শুক্রবার সকাল থেকে বাস চলেছে স্বল্প সময়ের ব্যবধানে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এগিয়ে এসেছে রেল ও মেট্রোও। অনেক শাখায় লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানো হয়। বিশেষ পরিষেবা দিয়েছে মেট্রোও।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top