News Flash

Image

মালদায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

মালদা, ২ ফেব্রুয়ারি (হি.স.) : মালদায় ফের শুট আউট। গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। ঘটনা আহত হয়েছেন আরো একজন। বর্তমানে দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই। অন্যদিকে ঘটনায় আহত আরো এক যুবকের নাম প্রসেনজিৎ মোদী। তাদের বাড়ি গাজোল থানার হরিদাসে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজোল থানার রশিদপুর এলাকায়।

জানা গেছে তারা দুইজন গাজোলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে। মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় তিনটি মোটরবাইকের ছয় জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ। এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে তারা বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মোটরবাইকের পেছনে বসে থাকা চিন্ময়ী বারুই। তার পিঠে গুলি লাগে। ঘটনা আহত হয় প্রসেনজিত মোদী নামে আরো একজন। পরে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top