News Flash

  • Home
  • দেশ
  • ‘বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করব’, দাবি মমতার
Image

‘বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করব’, দাবি মমতার

নদিয়া, ১ ফেব্রুয়ারি (হি.স.): সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ভিত নড়ে গিয়েছে আইএনডিআই জোটের। হাত ছেড়েছেন নীতীশ কুমার। গ্রেফতার হেমন্ত সোরেন। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে বাংলায় জোটের পথে হাঁটছেন না তাঁরা। যা হবে, ভোটের পরে দেখা যাবে।

নদিয়ার সভা থেকে, চৈতন্যভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বললেন, মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব। তাঁর দাবি, “আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি’’।

তিনি বলেন, ‘ বাংলায় মা-মাটি-মানুষ একাই একশো। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কী করে করব। নির্বাচনের পর আঞ্চলিক দলগুলোকে এক সাথে নিয়ে আমরা সবাই মিলে করব।’

আগেও তিনি বলেছিলেন, বাংলাই পথ দেখাবে। আবারও বললেন, বাংলাই পথ দেখাবে। তিনি বলেন, ‘বাংলায় আমরা একাই লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য় করার জন্য। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি মা-মাটি-মানুষ করি।’

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top