News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অস্থির মানিক সরকার, ইন্ডি জোটের পক্ষে সওয়াল করে বিজেপিকে আক্রমনে বিধঁলেন কংগ্রেসকে
Image

অস্থির মানিক সরকার, ইন্ডি জোটের পক্ষে সওয়াল করে বিজেপিকে আক্রমনে বিধঁলেন কংগ্রেসকে

 আগরতলা, ১ ফেব্রুয়ারি : দলীয় অবস্থান আগলে রেখে মনে হচ্ছে স্থির থাকতে পারছেন না সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাই হয়তো, ইন্ডি জোটের পক্ষে সওয়াল করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে আবারও কংগ্রেসকেই বিধঁলেন তিনি।

তাঁর মতে, জরুরি অবস্থার সময়ে জাতীয় কংগ্রেস ভেঙেই জনতা পার্টির আবির্ভাব  হয়েছিল। ওই দল আরএসএসের মদতপুষ্ট ছিল। তাঁর দাবি, তখনকার সময়ে কংগ্রেসই মোড়ক বদলে বিজেপি সরকারের আদলে কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন দেশ থেকে বিজেপি সরকারকে সড়াতে মাঠে নেমেছে সেই কংগ্রেস। মানিক সরকারের এই দোলাচলে ইন্ডি জোটের ভবিষ্যত নিয়ে সন্দেহ হওয়া স্বাভাবিক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আজ মহামতি লেনিন-এর মৃত্যু শতবর্ষ উপলক্ষ্যে আগরতলা টাউনহলে আয়োজিত হল সভায় পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বর্তমানে দেশে আরএসএস মদতপুষ্ট বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় রয়েছে। তাছাড়া, বিজেপি সরকারের চিন্তাভাবনার মধ্যে আচরণ রয়েছে।

তাঁর কথায়, লেনিনের শিক্ষা আজ প্রাসঙ্গিক। লেনিনের শিক্ষাকে বর্তমানে কাজে লাগাতে হবে। কৌশলগত দিক থেকে বিজেপিকে হারাতে হবে। আরএসএস-বিজেপিকে জনগণ থেকে মতাদর্শগত দিক থেকে বিচ্ছিন্ন করতে হবে। ভোটের লড়াইয়ে তাদের পরাস্ত করতে হবে।

এদিন তিনি ইন্ডি জোটের পক্ষে কথা বলতে গিয়ে বলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল ত্যাগে জোটে কোনো প্রভাব পড়বে না। কারণ, ইন্ডি জোটে ২৭টি রাজনৈতিক দল রয়েছে।তাঁর মতে, জরুরি অবস্থার সময়ে জাতীয় কংগ্রেস ভেঙেই জনতা পার্টির আবির্ভাব  হয়েছিল। ওই দল আরএসএসের মদতপুষ্ট ছিল। তাঁর দাবি, তখনকার সময়ে কংগ্রেসই মোড়ক বদলে বিজেপি সরকারের আদলে কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন দেশ থেকে বিজেপি সরকারকে সড়াতে মাঠে নেমেছে সেই কংগ্রেস।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top