News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের রাজনীতি হয়রানি ও প্রতিশোধের : জয়রাম রমেশ
Image

প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের রাজনীতি হয়রানি ও প্রতিশোধের : জয়রাম রমেশ

মুর্শিদাবাদ, ১ ফেব্রুয়ারি (হি.স.): এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে হেমন্ত সোরেনের গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের রাজনীতি হয়রানি ও প্রতিশোধের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, “এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হয়রানি ও প্রতিশোধের রাজনীতি। আমরা বারবার বলেছি, ইডি এবং সিবিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই এবং তিনি এই দুটি সংস্থার ব্যাপক অপব্যবহার করছেন। বিরোধীদের সমস্যায় ফেলার জন্য এমনটা করছে তাঁরা।”

জয়রাম রমেশ বলেছেন, “এটা একটা কৌশল এবং এটা গণতান্ত্রিক রাজনীতি ও সংবিধানের পরিপন্থী। আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আমরা ভয় পাই না, তাঁরা যখন ২০২৪ সালে হেরে যাবে, তখন আমরাও তাঁদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই ব্যবহার করব।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি-র পদক্ষেপ সম্পর্কেও মুখ খুলেছেন জয়রাম রমেশ। তিনি বলেছেন, “নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুধুমাত্র প্রতিহিংসা ও রাজনৈতিক হয়রানির রাজনীতিতে বিশ্বাসী।”

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top