News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৫ এবং ৭ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসো-র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডিমা হাসাও আসছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
Image

৫ এবং ৭ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসো-র সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডিমা হাসাও আসছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

হাফলং (অসম), ৩১ জানুয়ারি (হি.স.) : উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ৫ ও ৭ ফেব্রুয়ারি ডিমা হাসাও জেলায় আসছেন অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

ডিমা হাসাও জেলার লোদিরামে অনুষ্ঠেয় উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনের প্রথম দিন ৫ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন বিশ্বহিন্দু পরিষদ (ভিএইচপি)-এর অখিল ভারতীয় সাংগঠনিক সম্পাদক বিনায়ক রাও দেশপাণ্ডে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ তথা বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বহিন্দু পরিষদের উত্তরপূর্ব ক্ষেত্র সাংগঠনিক সম্পাদক ড. দীনেশ তিওয়ারি।

উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনের তৃতীয় দিন তথা শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসমের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরপূর্ব প্রান্ত ক্ষেত্র প্রচারক উলহাস কুলকর্ণি। তাছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূবন হিলস ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক পি কাবুই, অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রমের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রমেশ বাবু।

এদিকে তিন দিন ব্যাপী অনুষ্ঠেয় উত্তর-পূর্ব জেলিয়াংরং হেরেক্কা অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী তথা ৪২-তম সাধারণ অধিবেশনের প্রস্ততি জোরগতিতে চলছে হাফলঙের পার্শ্ববর্তী লোদিরামে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top