News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদার প্রশাসনিক সভা থেকেও একলা চলার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

মালদার প্রশাসনিক সভা থেকেও একলা চলার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মালদা, ৩১ জানুয়ারি (হি.স.): মালদার প্রশাসনিক সভা থেকে ফের একলা চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সভামঞ্চ থেকেই সরাসরি কংগ্রেসকে নিশানা করলেন তিনি। মমতার কথায়, ‘মালদায় পরপর দুটো আসনে ওরা জিতেছে। ভোটে জিতে আপনাদের জন্য কী করেছে কংগ্রেস? বিজেপির হাত শক্তিশালী করার জন্য লড়বে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূলই লড়ছে।’
তৃণমূল নেত্রীর কটাক্ষ, ‘অনেক দল আছে যারা ভোট এলেই কোকিলের মতো ডাকে। শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারের জন্য এরা আছে। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরাই বিজেপির বিরোধিতা করতে পারি।’ তিনি বলেন, ‘মালদায় কংগ্রেস লোকসভার আসনে জিতে কী করেছে? আমরাও এখানে লড়ব। বিজেপি, সিপিএমকে সুবিধা করে দিতে লড়ছে কংগ্রেস।’
কংগ্রেসের পাশাপাশি এদিন কেন্দ্রের বিজেপি সরকারকেও একহাত নেন মমতা। বলেন, ‘সবার ব্যাংকে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে?’ মমতা হুংকার, দিল্লির বিজেপি নেতারা বলেন, জল ধরো, জল ভরো তাঁদের কর্মসূচি। চার ভাগের তিন ভাগ টাকা আমরা দিই।’

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top