News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ সুপার ফোরের খেলা আজ থেকে
Image

সদর অনূর্ধ্ব ১৫ সুপার ফোরের খেলা আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর এর খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। দুই মাঠে দুটো ম্যাচ একত্রে চলবে। যদিও সুপার ফোরের খেলা, তবুও দুই দিনে দুই ইনিংসের খেলা অনুষ্ঠিত হবে। বামুটিয়ায় তালতলাস্থিত স্কুল মাঠে এগিয়ে চলো সংঘ ও জিবি প্লে সেন্টারের ম্যাচ শুরু হবে। এদিকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী ও চাম্পামুড়া কোচিং সেন্টারের খেলা শুরু হবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডের খেলায় তালতলা স্কুল মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার ও এগিয়ে চলো সংঘ এবং নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী ও জিবি প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। ছয় ও সাত ফেব্রুয়ারি তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলায় পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘ খেলবে ক্রিকেট অনুরাগীর বিরুদ্ধে তালতলা মাঠে চাম্পামুড়া কোচিং সেন্টার ও জিবি প্লে সেন্টারের খেলা অনুষ্ঠিত হবে। ‌ উল্লেখ্য গ্রুপ লীগ পর্যায়ের খেলা শেষে গ্রুপ এ থেকে চাম্পামুড়া কোচিং সেন্টার লীগের ছয় ম্যাচের ছ-টিতে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং পাঁচটিতে জয়ী হয়ে জিবি প্লে সেন্টার গ্রুপ রানার্স হয়ে সুপার ফোরে প্রবেশ করেছে। এদিকে, ক্রিকেট অনুরাগী, এগিয়ে চলো সংঘ ও প্রগতি প্লে সেন্টার আটদলীয় গ্রুপ-বি লীগের সাতটি ম্যাচের মধ্যে ছয়টি করে ম্যাচ জয়ী হয়ে সম সংখ্যক পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে ক্রিকেট অনুরাগী ও এগিয়ে চলো সংঘ যথাক্রমে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স হয়ে সুপার ফোরে খেলার ছাড়পত্র পেয়েছে।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top