News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারতে সাজা ভোগের পর করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে দুই বাংলাদেশিকে হস্তান্তর
Image

ভারতে সাজা ভোগের পর করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে দুই বাংলাদেশিকে হস্তান্তর


করিমগঞ্জ (অসম), ৩০ জানুয়ারি (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা ভোগের পর বাংলাদেশের দুই নাগরিককে স্বদেশে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার করিমগঞ্জের সুতারকান্দি-শেওড়া বিয়ানিবাজার স্থলবন্দর দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

সুতারকান্দি বিয়ানিবাজারের শেওলা সীমান্ত দিয়ে বিএসএফ ও অসম সীমান্ত পুলিশ তাদেরকে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দিয়েছে। দীর্ঘদিন সাজা ভোগের পর মঙ্গলবার যারা নিজের দেশে পাড়ি দিয়েছেন তারা যথাক্রমে নরাইল জেলার হেলাল শিকদার এবং মহম্মদ নাজমুল ফকির। কয়েক বছর কারাবাসের পর তাদের সাজার মেয়াদ শেষে এবং বাড়ির ঠিকানা নিশ্চিত হওয়ার পর তিন মাসের মেয়াদ থাকা ট্র্যাভেল পারমিট ইস্যু করা হয়।
স্বদেশে প্রত্যর্পণের জন্য মঙ্গলবার সকালে তাদের নিয়ে আসা হয় করিমগঞ্জে। সীমান্ত পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শেষে নিয়ে যাওয়া হয় সুতারকান্দিতে। বিএসএফ এবং সীমান্ত পুলিশ যৌথভাবে হস্তান্তর প্রক্রিয়া শুরু করে।
দুপুরে সুতারকান্দি ল্যান্ড পোর্টে ১৩৬০ নম্বর পিলারের সীমান্তে জিরো পয়েন্টে বিএসএফ ও অসম সীমান্ত পুলিশ বিয়ানিবাজার বিজিবি ও শেওলা ইমিগ্রেশন পুলিশের কাছে সংশ্লিষ্ট বাংলাদেশিদের হস্তান্তর করা হয়।

ভারতীয় পক্ষে তখন উপস্থিত ছিলেন ১৬ বিএন বিএসএফ–এর কোম্পানি কমান্ডার সুনীল কুমার, সুতারকান্দি আইসিপি ইনচার্জ সমরেন্দ্র চক্রবর্তী, অসম পুলিশ সীমান্ত শাখার এসআই কুলজিৎ সিনহা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫২ নং বিজিবি কোম্পানি কমান্ডার বাবুল খান, শেওলা আইসিপি ইনচার্জ নিয়াজ মুর্শিদ আবির, সহ–ইমিগ্রেশন পুলিশ আধিকারিকরা।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top