News Flash

Image

আগরতলা প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি 

আগরতলা, ৩০ জানুয়ারি: ঐতিহ্যবাহী আগরতলা প্রেস ক্লাবের ৪০বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১.৩০টায় আগরতলা প্রেস ক্লাব থেকে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় এদিন। শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শোভাযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হয়। 

শোভাযাত্রায় আগরতলা প্রেস ক্লাবের প্রবীণ নবীনসহ সকল সদস্য, সদস্যা এবং তাদের পরিবারের সদস্যরা শামিল হন। শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সদস্যদের  ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। 

শোভাযাত্রা শেষে আগরতলা প্রেসক্লাবে মধ্যাহ্ন ভোজে শামিল হন সকলে। গুটি গুটি পায়ে ৪০ বছর পার করে ৪১ বছরে পদার্পণ করলো ঐতিহ্যবাহী আগরতলা প্রেসক্লাব।  

শোভাযাত্রায় শুধু সাংবাদিকরাই নয়, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজন, শিল্পী, বুদ্ধিজীবী,লেখক, সাহিত্যিক, ক্রীড়াবিদ সহ আরও অনেকে অংশ নিয়েছেন। প্রেসক্লাবের ৪০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বর্ষ ব্যাপী নানা কর্মসূচিরও এদিন সূচনা করা হয়েছে। আগামী এক বছর ধরে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে চলবে নানা খেলাধূলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড।

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top