News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরক্ষা দপ্তরের উদ্যোগে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু 
Image

আরক্ষা দপ্তরের উদ্যোগে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু 

পানিসাগর, ৩০ জানুয়ারি: গোটা রাজ্যে আরক্ষা দপ্তরের উদ্যোগে স্পেশাল এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের নিয়োগের জন্য পানিসাগর মহকুমার উপ্তাখালি পুলিশ লাইনে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে।আগামী ১৫ দিন ব্যাপী ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া  চলবে। 

আজ সেই স্থান পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পরিদর্শন শেষে তিনি জানান স্পেশাল এক্সিকিউটিভ অফিসার নিয়োগের জন্য ইন্টারভিউ চলছে। উত্তর জেলায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিদিন একশ জনের ইন্টারভিউ নেওয়া হবে ।

 যারা স্পেশাল এক্সিকিউটিভ এর চাকরি পাবার জন্য ফর্ম জমা করছেন এবং এমন আছে যারা ইন্টারভিউ কার্ড এখনো পাননি। তারা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে জেলা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন। তাছাড়া অসুস্থতার কারণে যদি কেউ সঠিক সময়ে ইন্টারভিউ যথাসময়ে দিতে না পারে তবে তাদের জন্য দুদিনের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। 

_____________ 

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top