News Flash

Image

মেয়েকে স্কুল দিতে গিয়ে অপহৃত বাবা

আগরতলা, ৩০ জানুয়ারি : আজ সকালে মেয়েকে স্কুলে দিতে গিয়ে আচমকা উধাও হয়ে গিয়েছেন বাবা। পরবর্তী সময়ে স্ত্রীর কাছে অন্য নম্বর থেকে ফোন আসে তাঁর স্বামী অপহৃত হয়েছেন। মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। ওই ঘটনায় তাঁর পরিবারের সদ্যসরা ছুটে গিয়ে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অপহৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, আজ সকালে আমতলী থানার অন্তর্গত ডুকলি ইচাবাজার কবরটিলার শুভজিৎ সূত্রধর মেয়েকে গাড়ি নিয়ে রানীরখামারস্থিত মনফোর্ট বিদ্যালয় দিতে গিয়েছিলেন। সেখান থেকে আচমকা উধাও হয়ে গিয়েছেন তিনি। পরবর্তী সময়ে তার স্ত্রীর কাছে অন্য নম্বর থেকে ফোন আসে শুভজিৎ অপহৃত হয়েছেন। মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। তার পরিবারের লোকজন ছুটে গিয়েছে আমতলি থানায়। পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য

নয়াদিল্লি, ১৩ মে : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৭.৭৫…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top