News Flash

  • Home
  • দিনের খবর
  • সুস্থ মনের জন্য শরীরের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা পে চর্চায় বললেন প্রধানমন্ত্রী
Image

সুস্থ মনের জন্য শরীরের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা পে চর্চায় বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): সুস্থ মনের জন্য শরীরের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ ও আবশ্যিক। সোমবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের সপ্তম সংস্করণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, একটি মোবাইলের কাজ করার জন্য যেমন চার্জিং প্রয়োজন, তেমনই শরীরকে রিচার্জ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শরীরকে সুস্থ রাখা সুস্থ মনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সঠিক ঘুমও খুব জরুরি।”

সোমবার নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যত বেশি অনুশীলন করবেন, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। জল যতই গভীর হোক না কেন, যে সাঁতার জানে সে পাড়ি দেবেই। একইভাবে প্রশ্নপত্র যত কঠিনই হোক না কেন, ভালোভাবে অনুশীলন করলে ভালো পারফর্ম হবেই।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষার ভয় কাটাতে বলেছেন, “আপনার চারপাশে কে কি করছে সেদিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন। আপনারা নিজের দিকে মনোনিবেশ করুন। আপনি কী, আপনি কী করেন এবং আপনি যা অনুশীলন করেন, তা আপনার ভবিষ্যত নির্ধারণ করবে।” শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, “যখন কোনও শিক্ষকের মনে চিন্তা আসে তাঁরা কীভাবে শিক্ষার্থীর মানসিক চাপ দূর করবেন? তাহলে প্রথম দিন থেকে পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীর সঙ্গে আপনার সম্পর্ক বাড়াতে হবে, তাহলে হয়তো পরীক্ষার সময় কোনও চাপ থাকবে না। শিক্ষকরা যেদিন পাঠ্যক্রমের বাইরে গিয়ে ছাত্রদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন, তখন শিক্ষার্থীরা নিজেদের ছোটখাটো সমস্যা নিয়েও নিজেদের চিন্তাভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবে।”

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top