News Flash

  • Home
  • দেশ
  • মাতা জাগরণের সময় মঞ্চ ভেঙে বিপত্তি! দিল্লির কালকাজি মন্দিরে মৃত্যু একজনের ও আহত ১৭
Image

মাতা জাগরণের সময় মঞ্চ ভেঙে বিপত্তি! দিল্লির কালকাজি মন্দিরে মৃত্যু একজনের ও আহত ১৭

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): মাতা জাগরণের সময় মঞ্চ ভেঙে বিপত্তি দিল্লির কালকাজি মন্দিরে। শনিবার মধ্যরাতে কালকাজি মন্দিরের মহন্ত পরিসরে মাতা জাগরণের সময় কাঠ ও লোহার ফ্রেম দিয়ে তৈরি মঞ্চ ভেঙে পড়ে। এর ফলে মৃত্যু হয়েছে এক মহিলার ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে। প্রায় ১৫০০-১৬০০ মানুষের সমাগম হয়েছিল। ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা স্থিতিশীল, কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। এই বিষয়ে আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৩৭/৩০৪এ/১৮৮ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top