News Flash

Image

টিটাগড়ে ওয়াগন কারখানায় আগুন

উত্তর ২৪ পরগনা, ২৭ জানুয়ারি (হি.স.) : টিটাগড়ে ওয়াগন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। শনিবার দুপুরে আগুন লাগে ওই ওয়াগন কারখানায়। জানা গেছে, অগ্নিকাণ্ডে ওয়াগন কারখানার ভিতরের যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। কীভাবে আগুন লাগল তা পরিষ্কার নয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

ওই ওয়াগান কারখানা এলাকায় থাকা বসতিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। টিটাগড়ে যে ওয়াগান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে মূলত ওই কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরি হয়। আর এই আগুনের জেরে পাশেই তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি।

তবে কারখানা লাগোয়া অঞ্চলে আশেপাশে ঘন জনবসতি এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দমকল বিভাগের পক্ষ থেকে জলের সঙ্গে ফোম ব্যবহার করে এই আগুন আয়ত্তে আনার চেষ্টা চালানো হয়। এলাকাটি পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হয়। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আপ্রাণ চেষ্টা চালান দমকল কর্মীরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top