News Flash

  • Home
  • দেশ
  • আচমকা বাতিল অমিত শাহের বঙ্গসফর
Image

আচমকা বাতিল অমিত শাহের বঙ্গসফর

কলকাতা, ২৭ জানুয়ারি, (হি.স.) : বাতিল হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। রবিবার তাঁর কলকাতায় আসার কথা ছিল। সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করারও কথা ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতিতে আচমকাই বাতিল হয়ে গেল শাহের বঙ্গসফর। অনুমান, বিহার পরিস্থিতির কারণে আপাতত সেই সফর বাতিল করা হল।

কথা ছিল, রবিবার রাতে দলের শীর্ষনেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন শাহ। রবিবার সকালে প্রথমে শাহের যাওয়ার কথা ছিল উত্তর ২৪ পরগনার বারাসতে। সেখানে চারটি লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক। দুপুরে পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা। সেখানেও ডাকা হয়েছিল চারটি লোকসভা এলাকার কর্মীদের। বিকেলে কলকাতায় ফিরে সায়েন্স সিটিতে একটি বৈঠক করার কথা ছিল শাহের। সেখানেও দুই কলকাতা-সহ মোট চারটি লোকসভা এলাকার শক্তি পরীক্ষার কথা ছিল।

বিজেপি সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ। রবিবার সকালে জেডি (ইউ) পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি। আর সোমবার বিজেপির সমর্থন নিয়ে আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। বিহারে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top