News Flash

  • Home
  • Uncategorized
  • মিঠুন চক্রবর্তীর উদ্দেশে শ্রদ্ধা সুকান্ত মজুমদার
Image

মিঠুন চক্রবর্তীর উদ্দেশে শ্রদ্ধা সুকান্ত মজুমদার

কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের সদ্যঘোষিত পদ্মভূষণ প্রাপক মিঠুন চক্রবর্তীর উদ্দেশে শ্রদ্ধা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শুক্রবার এক্স হ্যান্ডেলে সুকান্তবাবু লিখেছেন, “২০২৪ সালে মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হওয়ার জন্য শ্রী মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন! ভারতীয় চলচ্চিত্র শিল্পে আপনার অবদান সত্যিই ব্যতিক্রমী এবং অনুপ্রেরণাদায়ক। আপনার অব্যাহত সাফল্য এবং ভবিষ্যতে আরও অনেক প্রশংসা কামনা করছি।”

মিঠুন চক্রবর্তী ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। জন্ম ১৬ জুন, ১৯৫০। বড় হয়েছেন কলকাতায়। পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে। মৃগয়া (১৯৭৬) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি ‘সেরা অভিনেতা’ হিসেবে ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন।

তিনি এ পর্যন্ত ৩০০ টিরও অধিক হিন্দী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, উল্লেখযোগ্যসংখ্যক বাংলা, পাঞ্জাবী, তেলুগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রেও অংশ নিয়েছেন। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সদস্য হন। বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্যতম পরামর্শদাতা। তিনি একটি টিভি চ্যানেলে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top