News Flash

  • Home
  • দিনের খবর
  • নিউটাউনের ইকোস্পেসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর, তদন্তে পুলিশ
Image

নিউটাউনের ইকোস্পেসে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা গৃহবধূর, তদন্তে পুলিশ

কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০-তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন কবিতা কউর (৩৫) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার গভীর রাতে নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে ঝাঁপ দিয়ে ওই বধূ আত্মহত্যা করেছেন বলে খবর যায় টেকনোসিটি থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল প্রায় এক বছর ধরে, সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিধান নগর মহকুমা হাসপাতালে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top