News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনায় সংক্রমিত ১ জন, সুস্থ হয়েছেন ৬ জন, সক্রিয় রোগী ১২
Image

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনায় সংক্রমিত ১ জন, সুস্থ হয়েছেন ৬ জন, সক্রিয় রোগী ১২

আগরতলা, ২৫ জানুয়ারি : গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ১ জন করোনা আক্রান্ত হয়েছে। অন্যদিকে, ৬ জন রোগী সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার বর্তমানে  হয়েছে ০.২৬ শতাংশ। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আর টি পিসিআরের মাধ্যমে ৮৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আরটিপিসিআরের মাধ্যমে ১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে হয়েছে ০.২৬ শতাংশ। এদিকে, গতকাল সুস্থ হয়েছেন ৬ জন । ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১২ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮০৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৪৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সাত জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top