News Flash

  • Home
  • দেশ
  • গণতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন : রাষ্ট্রপতি
Image

গণতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার নতুন দিল্লিতে ২০২৩ সালের জন্য সেরা নির্বাচনী অনুশীলন পুরস্কার প্রদান করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “গণতন্ত্রের বৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের নির্বাচন কমিশন।”

রাষ্ট্রপতির কথায়, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এদিন নতুন দিল্লিতে ১৪-তম জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি বলেছেন, এ বছর সমগ্র দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গোটা দেশে ১২ লক্ষ ভোটকেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, দেশে ৯৬ কোটির বেশি ভোটার রয়েছেন এবং ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনে নির্বাচন কমিশন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচনের সময় প্রযুক্তির ভূমিকা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top