News Flash

  • Home
  • দেশ
  • বীরভূমে নয়া কমিটি গঠনে মমতার স্বীকৃতি কেষ্টকে, প্রতিক্রিয়া দিলীপের
Image

বীরভূমে নয়া কমিটি গঠনে মমতার স্বীকৃতি কেষ্টকে, প্রতিক্রিয়া দিলীপের

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): লোকসভা ভোটের আগে বীরভূমে নয়া কমিটি গঠনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর অনুগামীদের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী কালীঘাটের বৈঠকে প্রকাশ্যেই প্রশংসা করেন কেষ্টর। বুধবার এ ব্যাপারে প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।

দিলীপবাবু বলেন, “মমতা ব্যানার্জী যদি অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের মত নেতাদের বাদ দিয়ে দল তৈরির চেষ্টা করেন, তবে দলটাই তো উঠে যাবে! সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই চোরছ্যাঁচোর। ভদ্রলোক এখন আর তৃণমূলে নেই। তাঁরা চলে গেছেন, বসে গেছেন। আর বাকিদের না হলে তো পার্টি চলবে না। টাকাপয়সা তো তারাই দেয়। দিলীপবাবুর কথায়, “আজ পশ্চিমবঙ্গে যে এত দুর্নীতি, এত হিংসা, এই লোকগুলিই করে। আর এদের নেতা বানিয়েছে তৃণমূল।”

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top