News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রদেশ বিজেপির উদ্যোগে “শক্তিবন্দন” কর্মশালা অনুষ্ঠিত
Image

প্রদেশ বিজেপির উদ্যোগে “শক্তিবন্দন” কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি : প্রদেশ বিজেপির উদ্যোগে বুধবার রাজধানী আগরতলার ভগত সিং যুব আবাসে “শক্তিবন্দন” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। মূলত মহিলা দ্বারা পরিচালিত স্ব- সহায়ক দল এবং এনজিও- এর সদস্যদের নিয়ে এদিনের এই কর্মসূচী পালিত হয়েছে।

এদিনের কর্মশালা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, মূলত কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তাই মহিলাদের আয়কে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, সামনেই লোকসভা নির্বাচন।

এই নির্বাচনে মহিলাদের সংগঠিত করে রাজ্যের দুটি আসনে জয় নিশ্চিত করতেই এই কর্মসূচি। এই কর্মশালা জেলা ও মণ্ডল স্তরেও অনুরূপভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,  সহ সভানেত্রী পাপিয়া দত্ত, সম্পাদিকা মৌসুমি দাস,  মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মহিলা কাউন্সিলরা।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top