News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন চাম্পামুড়া কোচিং সেন্টার
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন চাম্পামুড়া কোচিং সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। লো স্কোরিং ম্যাচে অনায়াসেই জয়লাভ করলো চাম্পামুড়া কোচিং সেন্টার। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে বুধবার কর্নেল কোচিং সেন্টারের মুখোমুখি হয় চাম্পামুড়া কোচিং সেন্টারের। ম্যাচে চাম্পামুড়া কোচিং সেন্টার ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো কর্নেল শিবিরকে। টস জিতে কর্নেল শিবির প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়। তবে চাম্পামুড়া কোচিং সেন্টারের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে কর্নেল শিবির। কর্নেল কোচিং সেন্টার বহু কষ্টে ১৬ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে মাত্র ৪৯ রান। ব্যাটে দলের পক্ষে একমাত্র শতভিক ঘোষ ১২ রান করতে সক্ষম হয়। এছাড়া সিদ্ধার্থ দে অপরাজিত ৯, সুরজিৎ পাল ৪, নীলাদ্রি দাস ৮ রান করে। এছাড়া অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১১ রানের। বল হাতে চাম্পামুড়ার পক্ষে এমডি সাহিল আলী ৪ রানে ৪ টি এবং অনিরুদ্ধ পাল ১ রানে ৩ টি উইকেট ভেঙে দেয় কর্নেলের। এছাড়া রাহুল পাল দুটি উইকেট নেয়। পাল্টা খেলতে নেমে চাম্পামুড়া দল মাত্র ৬.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাটে চাম্পামুড়ার হয়ে অর্কজিত সাহা নট আউট থাকে ৪৫ রানে এবং অঙ্কন মজুমদার ৩ রানে নট আউট থাকে। সুবাদে জয়ের সফলতা নিয়েই মাঠ ছাড়লো চাম্পামুড়া দল।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top