News Flash

  • Home
  • খেলা
  • তেলিয়ামুড়ায় ছোটদের ক্রিকেটে চ্যাম্পিয়ন ইংলিশ মিডিয়াম স্কুল
Image

তেলিয়ামুড়ায় ছোটদের ক্রিকেটে চ্যাম্পিয়ন ইংলিশ মিডিয়াম স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি ।। অনূর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা দখল করে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল। বুধবার তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোশিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন দশমীঘাট মিনি স্টেডিয়ামে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয় বনাম সারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ের মধ্যে ফাইনালের লড়াই চলে। প্রথমে টসে জয়লাভ করে সারদাময়ী বিদ্যাপীঠ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এরপর ব্যাট করতে নেমে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ২১.৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওম মোদক সর্বাধিক ৪১ রান করে। বল হাতে সারদা ময়ীর পক্ষে বিক্রম দাস এবং তনয় দাস ৩টি করে উইকেট তুলে নেয়। পরে ৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে সারদাময়ী বিদ্যাপীঠ ব্যাট করতে নেমে ২০ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিক্রম দাস সর্বাধিক ২৪ রান করে। তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পক্ষে তিতির সরকার ও অনুরাগ রুদ্রপাল ৩ টি করে উইকেট সংগ্রহ করে। এদিনের ফাইনাল খেলায় তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সারদাময়ী বিদ্যাপীঠকে ৩১ রানে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয়। পরবর্তীতে এই অনূর্ধ্ব ১৩ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করে সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য সবকয়টি দলকে ধন্যবাদ জানিয়েছেন তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোশিয়েশনের সম্পাদক নন্দন রায়। পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী কিছু দিনের মধ্যে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top