News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে দিল্লি যাচ্ছে রাজ্যের ১৫ জন জনজাতি ছাত্রছাত্রী: বিকাশ দেববর্মা
Image

প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে দিল্লি যাচ্ছে রাজ্যের ১৫ জন জনজাতি ছাত্রছাত্রী: বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি: আগামী ২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করার জন্য রাজ্যের বিভিন্ন স্কুল থেকে জনজাতি অংশের ১৫ জন ছাত্রছাত্রীকে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এ কথা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।

 তিনি বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলছে সেই বিষয়টা তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের এই ব্যবস্থাপনা। আগরতলা থেকে নতুন দিল্লিতে ছেলেমেয়েদের নিয়ে যাওয়া এবং ফিরিয়ে নিয়ে আসার যাবতীয় অর্থ বহন করবে জনজাতি কল্যাণ দপ্তর।
 এমনটাই জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ছেলেমেয়েদের সঙ্গে যাবেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকও।
 এদিন এই ১৫ জন ছাত্রছাত্রীর হাতে তাদের পোশাক তুলে দেওয়া হয়। পোশাক তুলে দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা।

Releated Posts

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top