News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে শীতের দাপট রয়েছেই; পিছু ছাড়ছে না কুয়াশা, বিঘ্নিত রেল পরিষেবা
Image

দিল্লিতে শীতের দাপট রয়েছেই; পিছু ছাড়ছে না কুয়াশা, বিঘ্নিত রেল পরিষেবা

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে শীতের দাপট বজায় রয়েছে, পিছু ছাড়ছে না কুয়াশাও। বুধবার সকালেও কুয়াশার চাদরে ঢাকা থাকল দিল্লির আকাশ-বাতাস। তবে, কুয়াশার পরিমাণ এদিন তুলনামূলক কম ছিল। তবুও বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলচল করেছে। ফলে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। বুধবার সকাল ৬.৩০ মিনিটেও কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির আর কে পুরম এলাকা। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের অন্যান্য রাজ্যও এদিন ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সমগ্র উত্তরভারত জুড়ে আগামী পাঁচ দিন অতি ঘন কুয়াশা জারি থাকবে। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং বিহারের বিস্তীর্ণ অংশে রাত ও সকালের দিকে এই পরিস্থিতি দেখা যাবে। মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরাতেও পরবর্তী তিনদিন কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির সঙ্গে বিহারেও আগামী দু’দিন তীব্র ঠান্ডা অনুভূত হবে।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top