News Flash

  • Home
  • দিনের খবর
  • রেশন দুৰ্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে ইডি, তালা ভেঙে ভিতরে ঢুকলেন তদন্তকারীরা
Image

রেশন দুৰ্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে ইডি, তালা ভেঙে ভিতরে ঢুকলেন তদন্তকারীরা

সন্দেশখালি, ২৪ জানুয়ারি (হি.স.): রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে আসেন ইডি-র আধিকারিকরা। তালা ভেঙে ভিতরে শাহজাহানের বাড়ির ভিতরে ঢোকেন ইডি-র আধিকারিকরা।

ইডি-র আধিকারিকরা যখন ভিতরে, তখন শাহজাহানের বাড়ি বাইরে থেকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জওয়ানদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রয়েছে রাজ্য পুলিশও। ইডি সূত্রে খবর, ২৫টি গাড়িতে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাত জনের একটি দল বুধবার সকাল সাতটা নাগাদ পৌঁছয় শাহজাহানের বাড়িতে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মাথায় হেলমেট, হাতে গার্ড পরে সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। ইডি শাহাজাহানের বাড়িতে পৌঁছলে তাঁদের কাছে তল্লাশির পরোয়ানা দেখতে চায় পুলিশ। তা দেখানোর পরেই পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে। ইডির তরফে পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে। তিন সাক্ষীর উপস্থিতিতে চলছে তল্লাশি পর্ব। প্রসঙ্গত, এর আগে গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ইডি-র আধিকারিকরা।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top