News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতরত্ন সম্মান পাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পুরী ঠাকুর 
Image

ভারতরত্ন সম্মান পাচ্ছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পুরী ঠাকুর 

আগরতলা, ২৩ জানুয়ারিঃবিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কার্পুরী ঠাকুর ভারতরত্ন সম্মান পাচ্ছেন। রাষ্ট্রপতি ভবনের থেকে প্রদত্ত তথ্যে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য বুধবারই জন্মদিবস, ১০০ বছর পূর্তি হচ্ছে শ্রী ঠাকুরের। তার আগেই তাঁকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে।

সরকারের তরফে প্রদত্ত এই তথ্যে বলা হয়েছে যে, ভারত সরকার এই ঘোষণা করতে পেরে গর্বিত যে এই মর্যাদাপূর্ণ সম্মান তাঁকে প্রদান করা হচ্ছে। তিনি ভারতীয় রাজনীতিতে সামাজিক ন্যায়বিচারের একজন অকুতোভয় এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব ছিলেন।

তিনি ‘জন নায়ক’ হিসাবে স্নেহের সাথে পরিচিত ছিলেন। তাঁর ব্যক্তিগত আচরণ ছিল সরলতাপূর্ণ এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভারতীয় রাজনীতিতে অবদান চিরস্মরণীয়।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি সমাজের সুবিধাবঞ্চিত অংশের মানুষের উন্নতির জন্য শ্রী কর্পুরী ঠাকুরের আজীবন উত্সর্গ এবং সামাজিক ন্যায়বিচারের জন্য তাঁর নিরলস লড়াইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য কার্পুরী ঠাকুর ১৯২৪ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহন করেছিলেন। তিনি বিহারের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। প্রথমে ডিসেম্বর ১৯৭০ থেকে জুন ১৯৭১ এবং তারপর জুন ১৯৭৭ থেকে এপ্রিল ১৯৭৯ পর্যন্ত। ১৯৮৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছেন। 

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top