News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজদ্রোহীদের আক্রমণে অতিষ্ঠ সাধারণ মানুষ, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন এলাকায়
Image

সমাজদ্রোহীদের আক্রমণে অতিষ্ঠ সাধারণ মানুষ, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন এলাকায়

উদয়পুর, ২৩ জানুয়ারি: রাইয়াবাড়িতে পূজার নাম করে এলাকায় সন্ত্রাস করার চেষ্টা বলে সমাজদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায়।‌

ঘটনার বিবরণে জানা যায়, গত একমাসে ছয়বার উদয়পুর কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় কিছু বহিরাগত সমাজদ্রোহীরা এলাকায় গিয়ে শান্তির পরিবেশকে অশান্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এনিয়ে বহুবার এলাকাবাসীর পক্ষ থেকে ও গোমতী জেলার জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারের সঙ্গে  বৈঠকে মিলিত হয়েছেন। কিন্তু পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। 

গত শনিবারও উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে কিল্লা থানায় শান্তির বৈঠক হয়। কিন্ত সোমবার পূজার নাম করে এলাকার কিছু সমাজদ্রোহী এসে লোকজনদের এলাকা থেকে উঠে যাবার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ। 

এখবর পেয়ে কিল্লা থানার ওসি ঘটনাস্থলে ছুটে যায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু পুনরায় সমাজদ্রোহীরা এলাকায় এসে পুলিশের সামনে এলাকাবাসীকে আবার যখন হুমকি দিতে শুরু করে তখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়। 

পরবর্তী সময়ে পুলিশ এলাকায় ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ শুরু করে।পরে ড্রোন ক্যামেরা নামানো হলে এলাকা ছাড়তে বাধ্য হয় সমাজদ্রোহীরা। প্রশ্ন হলো গত কয়েকদিন পর পর উদয়পুর মুসলিম পাড়া এলাকায় বহিরাগত সমাজদ্রোহীরা গিয়ে সন্ত্রাস করলেও প্রশাসন কেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তবে এলাকায় বর্তমানে নিরাপত্তা কর্মী মোতায়েনের পর শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top