News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে অংশ নিতে ত্রিপুরার মহিলা দল এখন কলকাতায়
Image

জাতীয় অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে অংশ নিতে ত্রিপুরার মহিলা দল এখন কলকাতায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। পূজা পালের নেতৃত্বে কলকাতা গেলো ত্রিপুরা দল। ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের একদিবসীয় ক্রিকেট। ২৬ জানুয়ারি উদ্বোধনী দিনেই ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ পুদুচেরী। ২৮ জানুয়ারি মনিপুর, ৩০ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ, ১ ফেব্রুয়ারি কর্ণাটক, ৩ ফেব্রুয়ারি গুজরাট, ৫ ফেব্রুয়ারি মুম্বাই এবং ৭ ফেব্রুয়ারি ত্রিপুরার শেষ প্রতিপক্ষ নাগাল্যান্ড। আসরে অংশ নিতে মঙ্গলবার দুপুরের বিমানে কলকাতা গেলেন অম্বেষা-‌রা। কলকাতায় প্রথম ম্যাচের আগে দুদিন অনুশীলন করবেন দেবাদ্রিতা দেব-‌রা। আসরে ত্রিপুরা ভালো খেলবে মেয়েরা বিশ্বাস করেন সহ কারি কোচ দেবব্রত চৌধুরি। ত্রিপুরা দল:‌পূজা পাল (‌অধিনায়িকা), অম্বেষা দাস, মমিতা দেব, প্রীয়াঙ্কা সাহা, প্রীয়া সূত্রধর, অন্তরা দাস, পাযেল নম:‌, রূপালি দাস, নিকিতা সরকার, সেবিকা দাস, পূজা দাস, মেঘা সরকার, প্রিয়া ত্রিপুরা, দেবাদ্রিতা দেব,অনামিকা দাস। চিফ কোচ:‌ সন্দীপ দাহাদ,কোচ:‌ দেবব্রত চৌধুরি,ফিজিও:‌ পাপিয়া দেবনাথ, ট্রেণার:‌ অজিতাভ নাথ, নির্বাচক: নিবেদিতা দে, ম্যানেজার;‌ মাম্পি দেবনাথ‌।‌‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top