News Flash

Image

ডিমা হাসাওয়ে পালিত নেতাজির ১২৭-তম জন্মজয়ন্তী

হাফলং (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : সমগ্র দেশ তথা গোটা অসম জুড়ে পালিত হচ্ছে পরাক্রম দিবস। ভারতের বীর সেনানি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস উপলক্ষ্যে পালন করার কথা সরকার আগেই ঘোষণা করেছিল। আজ সমগ্র দেশ নেতাজির জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে পালন করছে। এদিন বীর সেনানি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে গোটা অসমের বিভিন্ন সংগঠন নানা কার্যসূচি হাতে নিয়েছে। এর মধ্যে ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পরাক্রম দিবস উদযাপন করছে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি ও বাঙালি কল্যাণ পরিষদ।

মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে হাফলং সাংস্কৃতিক ভবন থেকে নেতাজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে হাফলং নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। তার পর দুপুর ১২টা ১২ মিনিটে শঙ্খ-উলুধ্বনি আতসবাজি ফুটিয়ে নেতাজির জন্মলগ্ন ঘোষণা করা হয়। এর পর নেতাজি মূর্তির পাদদেশে আজাদহিন্দ বাহিনীর ব্যাঘ্র শোভিত পতাকা উত্তোলন করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই।

তার পর নেতাজির মূর্তিতে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মোহিত হোজাই, ধনপাইনন থাওসেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সদস্য লিটন চক্রবর্তী সহ বিশিষ্ট নাগরিকরা। পরে হাফলং সাংস্কৃতিক ভবনে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ও জীবনীর উপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, পরিষদের সদস্য ধনপাইনন থাওসেন, জেলাশাসক সীমান্তকুমার দাস, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি গোপা চৌধুরী প্রমুখ।

তার পর হাফলং শহরে জাতির জনক মহাত্মা গান্ধী, স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলো, জয়া থাওসেন, রানি মা গাইদিনলিউর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

এদিন সন্ধ্যায় হাফলং সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে গত ২১ জানুয়ারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া এদিন অনুষ্ঠিত হয় বোস কাপ বাস্কেট বল প্রতিযোগিতা। এতে উপস্থিত ছিলেন অসম বাস্কেট বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনুসূয়া বরুয়া।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top