News Flash

  • Home
  • বিদেশ
  • ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, শিকাগোয় গুলিতে মৃত ৮ জনের
Image

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, শিকাগোয় গুলিতে মৃত ৮ জনের

শিকাগো, ২৩ জানুয়ারি (হি.স.) : আমেরিকায় বন্দুকবাজের হামলা থামছেই না। এবার শিকাগোর তিনটি জায়গায় হামলা চালাল বন্দুকবাজ। গুলি‍বিদ্ধ হয়ে অন্তত আটজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। গুলিতে জখম হয়েছেন অনেকে ।আমেরিকার স্থানীয় সময় মোতাবেক রবিবার এই হামলা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনও অধরা। তাকে পাকড়াও করতে তল্লাশি অভিযান চলছে ।

সূত্রের খবর, মাত্র তিন ঘণ্টার ব্যবধানে শিকাগোর শহরতলিতে তিন জায়গায় হামলা চলে। একই ব্যক্তি তিন জায়গায় হামলা চালিয়েছে বলে দাবি পুলিশের। গুলি লেগে অন্তত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। শিকাগো পুলিশ জানিয়েছে, গুলিতে জখম হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। হামলাকারী এখনও অধরা। তাকে পাকড়াও করতে চলছে তল্লাশি অভিযান। এই ঘটনায় কোনও জেহাদি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জোলিয়েট কাউন্টির পুলিশপ্রধান উইলিয়াম ইভান্স।

উল্লেখ্য, এর আগেও বহুবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে আমেরিকা। গত ডিসেম্বরে নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় প্রাণ হারান তিন পড়ুয়া।

Releated Posts

ইইউ-তে কীটনাশকের মাত্রা নিয়ে প্রত্যাখ্যাত পাকিস্তানি চাল, বাংলাদেশ ৫০ হাজার টন আমদানির প্রস্তুতিতে

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির প্রস্তুতি নিচ্ছে…

ByByNews Desk Jul 2, 2026

‘ভাই-বোনের’ মতো সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত-জাপান: সানায়ে তাকাইচি

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব…

ByByNews Desk Jul 2, 2026

শান্তি ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না, ভারত-পাক সংলাপের যৌথ আবেদনে বিজেপির জবাব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত ও পাকিস্তানের ১১৭ জন বিশিষ্ট ব্যক্তির যৌথ আবেদনে দুই দেশের মধ্যে সংলাপ ও…

ByByNews Desk Jul 2, 2026

সন্ত্রাসবাদবিরোধী সর্বজনীন কনভেনশন দ্রুত গ্রহণের আহ্বান রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের, ভারতের প্রস্তাবিত সিসিআইটি-র পক্ষে জোরালো সমর্থন

সংযুক্ত রাষ্ট্র, ২ জুলাই (আইএএনএস): ভারতের প্রস্তাবিত কমপ্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম (সিসিআইটি) দ্রুত গ্রহণের জন্য আবারও সদস্য…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top