News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দনগরে একটি অত্যাধুনিক মডেলের খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ করা হবে
Image

আনন্দনগরে একটি অত্যাধুনিক মডেলের খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ করা হবে

আগরতলা, ২২ জানুয়ারি: ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক, এন বি সি সি এবং আনন্দনগরের রামকৃষ্ণ ফ্যাক্সের মধ্যে এক ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত অনুষ্ঠিত হয় সোমবার আগরতলার সমবায় সমিতির কার্যালয়ে।এই মৌস্বাক্ষর অনুযায়ী আনন্দনগরে একটি অত্যাধুনিক মডেলের খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ করা হবে। 

যার প্রস্তাবিত বরাদ্দ অর্থ ধরা হয়েছে ১ কোটি ৮৬ লক্ষ টাকা। রাজ্যের মোট আটটি জেলায় এই খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ করা হবে। আর পশ্চিম জেলার গুদামঘরটি হবে আনন্দ নগরে। ভারত সরকারের মিনিস্ট্রি অব কো অপারেশন এর পরিকল্পনা অনুযায়ী রাজ্যের আটটি জেলায় খাদ্যশস্যের গুদামঘর নির্মাণের প্রকল্প বাস্তবায়িত করা হবে।

খাদ্যশস্যের গুদামঘর নির্মাণ হয়ে গেলে কৃষিজাত পণ্য মজুদ করার ক্ষেত্রে সমস্যা মিটে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন ত্রিপুরা সরকারের আরসিএস সুইথুইফ্রু মগ। 

এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের এমডি ভজন রায় সহ এন বি সি সি এবং রামকৃষ্ণ ফ্যাক্স এর পদাধিকারী।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top