News Flash

  • Home
  • খেলা
  • তরেসের হ্যাটট্রিক, তা সত্ত্বেও শেষ সময়ে রোমাঞ্চকর জয় পেল বার্সা
Image

তরেসের হ্যাটট্রিক, তা সত্ত্বেও শেষ সময়ে রোমাঞ্চকর জয় পেল বার্সা

বার্সেলোনা, ২২ জানুয়ারি (হি.স.): প্রথমার্ধের শুরু থেকে দ্বিতীয় অর্ধের প্রথম পর্যন্ত দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর দ্বিতীয় আর্ধের তিন মিনিটের মধ্যে দুবার বার্সেলোনার জালে বল পাঠিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগিয়েছিলেন বেতিসের মিডফিল্ডার ইসকো। কাতালান দলটির সামনে জাগে পয়েন্ট হারানোর শঙ্কা। তবে ৯০-তম মিনিটে জোয়াও ফেলিক্স বার্সেলোনাকে ফের এগিয়ে নেওয়ার পর হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। শেষ সময়ের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লা লিগার শিরোপাধারীরা।

রয়াল বেতিসের মাঠে রবিবার রাতে ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে লিগ ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করে তাদের জয়ের নায়ক ফেররান তরেস। ২০ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। গতকাল রাতে আরেক ম্যাচে আলমেরিয়াকে ৩-২ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের সমান ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে রেয়াল বেতিস।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top