News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে ঈদের নমাজ চলাকালীন বিস্ফোরণ, মৃত ৫
Image

বাংলাদেশে ঈদের নমাজ চলাকালীন বিস্ফোরণ, মৃত ৫

attackঢাকা, ৭ জুলাই (হি.স.): জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল বাংলাদেশ| বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঈদের নমাজ চলাকালীন জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে বাংলাদেশের কিশোরগঞ্জ| কিশোরগঞ্জের শোলাকিয়ায় একটি দরগার বাইরে ঈদের জমায়েতে এই বিস্ফোরণ ঘটে| ভয়াবহ এই হামলায় এখনও পর‌্যন্ত পাঁচ জনের মৃতু্য হয়েছে| মৃতদের মধ্যে রয়েছেন জাহিরুল নামে এক পুলিশকর্মী| আহত হয়েছেন মোট ১১ জন| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক| বিস্ফোরণে এক হামলাকারীরও মৃতু্য হয়েছে| পুলিশ জানিয়েছে, ঠিক কতজন হামলাকারী এসেছিল, তা এখনও পরিষ্কার নয়|
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের এক কিলোমিটারের মধ্যে আজিমুদ্দিন স্কুলের কাছে সকাল সাড়ে ৯টা নাগাদ বোমা বিস্ফোরণটি ঘটে| সেই সময় ওই মাঠে ঈদের নমাজ পড়ছিলেন লক্ষাধিক মানুষ| এখনও পর‌্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top