ঢাকা, ৭ জুলাই (হি.স.): জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল বাংলাদেশ| বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঈদের নমাজ চলাকালীন জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে বাংলাদেশের কিশোরগঞ্জ| কিশোরগঞ্জের শোলাকিয়ায় একটি দরগার বাইরে ঈদের জমায়েতে এই বিস্ফোরণ ঘটে| ভয়াবহ এই হামলায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃতু্য হয়েছে| মৃতদের মধ্যে রয়েছেন জাহিরুল নামে এক পুলিশকর্মী| আহত হয়েছেন মোট ১১ জন| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক| বিস্ফোরণে এক হামলাকারীরও মৃতু্য হয়েছে| পুলিশ জানিয়েছে, ঠিক কতজন হামলাকারী এসেছিল, তা এখনও পরিষ্কার নয়|
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের এক কিলোমিটারের মধ্যে আজিমুদ্দিন স্কুলের কাছে সকাল সাড়ে ৯টা নাগাদ বোমা বিস্ফোরণটি ঘটে| সেই সময় ওই মাঠে ঈদের নমাজ পড়ছিলেন লক্ষাধিক মানুষ| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|
বাংলাদেশে ঈদের নমাজ চলাকালীন বিস্ফোরণ, মৃত ৫
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















