News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাহাড়ি জনপদে উন্নয়নের স্বার্থে তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করছে জনজাতিরা: সাংসদ রেবতী ত্রিপুরা
Image

পাহাড়ি জনপদে উন্নয়নের স্বার্থে তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করছে জনজাতিরা: সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২১ জানুয়ারি :  লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তিপ্রামথা দলে আবারো ভাঙ্গন। ৫৩ পরিবারের ১৩৫ ভোটার তিপ্রামথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয় হয়েছেন। 

বিস্তারিত খবরে প্রকাশ, বিজেপি করমছড়া মন্ডলের উদ্যোগে লংতরাইভ্যালী মহকুমার চিচিংছড়া ভিলেজের রথকুমার রোয়াজা পাড়ায় একটি যোগদান সভার আয়োজন করা হয়। 

সেই যোগদান সভায় তিপ্রামথা দলের ব্লক স্তরের নেতা সহ ১৩৫ জন ভোটার পদ্ম শিবিরে সামিল হয়েছেন।  তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাতালকইন্যা জমাতিয়া, মনু-ছৈলেংটা আসনের এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্ব। 

বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী  ত্রিপুরা বলেন দলত্যাগীরা অনেকটা স্বপ্ন নিয়ে তিপ্রামথা দল করেছিল। এডিসিতে ক্ষমতায় আশার কিছুদিন পরই তাদের স্বপ্ন ভেঙ্গে যায়। তারা বুঝতে পারে এলাকায় উন্নয়নের জন্য একমাত্র বিজেপি সরকারই প্রয়োজন। রেশনে ফ্রি চাল, কিষাণ নিধি যোজনা, এত বিপুলসংখ্যক বেনিফিসারিদের সরকারি ঘর প্রদান মোদি সরকার আছে বলেই সম্ভব। তাই পাহাড়ি জনপদে তিপ্রামথা  দলের মোহ ত্যাগ করে উন্নয়নের স্বার্থে বিজেপিতে সামিল হচ্ছে জনজাতিরা।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top